দণ্ড স্থগিত নয়, আপিল করে বেগম জিয়ার জামিনের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

রোববার দুপুরে তিনি সাংবাদিকদের একথা জানান। এসময় অন্য মামলায় বেগম জিয়াকে শ্যোন অ্যারেস্ট না দেখানোর আহ্বান জানান তিনি।

এ সময় আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আরোও বলেন,  'আমরা আপিল করবো শুনানির জন্যে। আর জামিনের জন্যে দরখাস্ত করবো। যেহেতু খালেদা জিয়া তিন বার প্রধানমন্ত্রী ছিলেন আমরা জামিন পাবো। এখনই আমরা দণ্ড মওকুফের ব্যপারে যাবো না। আমরা যাবো জামিন মঞ্জুরের জন্যে। '

এসএম