আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী অনুষ্ঠেয় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে সকাল ১০টায়।
প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সম্মেলনে সভাপতিত্ব করবেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগ।
সম্মেলনের দ্বিতীয় দিন রোববার সকাল ১০টা থেকে শুরু হবে দ্বিতীয় অধিবেশন। ওই অধিবেশনে থাকছে ছাত্রলীগের কাউন্সিল। সেখানেই নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।
প্রচার-প্রকাশনা থেকে মঞ্চ নির্মাণ পর্যন্ত ইতোমধ্যে সম্মেলনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে পাশের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনও বিকল্প ভেনু হিসেবে রাখা হয়েছে।
এমকে





