চলমান আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করতে এবং দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষন করতে  ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক করবেন।
২২ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসন ও জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বেে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনু্ষ্ঠিত হবে। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান টাইমনিউজবিডি.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া আগামী ২৩ নভেম্বর রবিবার বিগত আন্দোলনে নিহত ময়মনসিংহের গফরগাঁওয়ের পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আযাদ কমলের পরিবারের সঙ্গে সাক্ষাত করবেন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি কমলের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেবেন।
এমএইচ