ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের দেয়া সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে।
রবিবার বিকাল ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত আছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ, ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড. খন্দকার মাহবুব হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দীন খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড. জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ
ঢাকা আইনজীবী সমিতির সম্বর্ধনা প্রাপ্তরা হলেন, সভাপতি পদে এ্যড. মো. মহসিন মিয়া. সাধারন সম্পাদক পদে মুসলেহ উদ্দীন জসিম, সহ-সভাপতি রেজাউল করিম নিজাম, জহির রায়হান জসিম, কোষাধ্যক্ষ পদে শামসুজ্জামান, জোষ্ঠ সাধারন সম্পদক আবু ইউসুফ সরকার, সহ-সাধারন সম্পাদক আরিফুর রহমান রাজু, লাইব্রেরী সম্পাদক আহমদ উল্লাহ আজম, সংস্কৃতিক সম্পাদক আফরোজা আলম লাকী, অফিস সম্পদক সহীদ গাজীসহ কার্যনির্বাহী পরিষদের ১৯ জন সদস্য।
[b]ঢাকা, এমএইচ, ৯ মার্চ (টাইম নিউজবিডি.কম)// জেআই[/b]
আইনজীবীদের সম্বর্ধনা অনুষ্ঠানে খালেদা
ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের দেয়া সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। রবিবার বিকাল ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে।
হাইকোর্ট আইনজীবীর ভুলের খেসারত মক্কেলকে দিতে হবে না
মামলার আরজি প্রস্তুতের সময় আইনজীবীর করা ভুলের খেসারত মক্কেলকে দিতে হবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আইনজীবীর পেশাগত কোনো ভুল বা ত্রুটির কারণে বিচারপ্রার্থী মক্কেলকে ক্ষতিগ্রস্ত কিংবা ভোগান্তির শিকার হতে দেওয়া যায় না।
পুরান ঢাকায় বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৮০ হাজার আইনজীবীর পেশাগত মান নিয়ে সংশয়: আইনমন্ত্রী
দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিপুলসংখ্যক আইনজীবী থাকলেও তাদের দক্ষতা, পেশাগত প্রশিক্ষণ ও মানোন্নয়নের জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে ওঠেনি। এমনকি সুপ্রিম কোর্টে প্রায় ১৮ হাজার আইনজীবী থাকলেও তাদের মধ্যে ভালো আইনজীবী কতজন, তা জানার কোনো উপায় নেই।
সুপ্রিম কোর্টে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত `মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেে’
সীরাতুন্নবী (সা.) মাহফিল উদযাপন কমিটি সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা।
খায়রুল হকের সবশেষ মামলায়ও জামিন, মুক্তিতে বাধা নেই: আইনজীবীরা
রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এই মামলায় জামিন পাওয়ার পর তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে দাবি করেছেন আইনজীবীরা।
















