সোমবার (৮ জুলাই) এক বিবৃতিতে এই অভিনন্দন বার্তা জানান।

তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আমার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।

আমি আশা করি ফিলিস্তিন ও কাশ্মীরসহ মুসলিম বিশ্বে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। বিশ্বশান্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আমরা তাঁর যথার্থ ভূমিকা প্রত্যাশা করছি।

আমি আশা করি ইরান ও বাংলাদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পারিক সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।

আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং পারিবারিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

প্রেসবিজ্ঞপ্তি//এমএইচ