সুদান পার্লামেণ্টের সাবেক স্পীকার, প্রবীণ রাজনীতিবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বিরোধী দলীয় নেতা ড. হাসান আল-তুরাবীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
রবিবার প্রদত্ত এক যুক্ত শোকবাণীতে বলেন, “ডা. হাসান আল-তুরাবীর ইন্তেকালে শুধু সুদানের জনগণই নয়, মুসলিম উম্মাহ একজন অভিজ্ঞ নেতাকে হারালো। তার ইন্তেকালে মুসলিম উম্মাহর অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
তিনি সুদান পার্লামেণ্টের সাবেক স্পীকার, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও সাবেক এটর্নি জেনারেল ছিলেন।
ড. হাসান আল-তুরাবী সুদানের পপুলার কংগ্রেস পার্টির প্রতিষ্ঠাতা এবং মৃত্যু পর্যন্ত সেক্রেটারী জেনারেল ছিলেন ও সুদানের প্রধান ইসলামী আন্দোলনের শীর্ষ স্থানীয় নেতা ছিলেন। তিনি ইসলাম প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামী জীবনে বহুবার জেল, জুলুম ও অত্যাচার নির্যাতন সহ্য করেছেন।
ড. হাসান আল-তুরাবী তার সুদীর্ঘ জীবনে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় সুদানে ইসলামী শাসন কায়েমের জন্য নিরলসভাবে সংগ্রাম করে গিয়েছেন। তিনি কখনো ইসলাম বিরোধী শক্তির সাথে আপোষ করেননি।
আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমরা তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সুদানের জনগণ এবং তার রাজনৈতিক সহকর্মীদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।”
এমবি





