কানাডার আদালতের রায়ের বরাতে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যকে সরকারের চক্রান্তমূলক নাটকের অংশ বলেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কানাডার আদালতের রায়ের বিষয়ে এক প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, কানাডার যে অনলাইনে রায়টি বেরিয়েছে, সেটি শওকত আলী সাগরের, যিনি ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট। তারা কানাডায় বসে বিএনপির বিরুদ্ধে অপপ্রচ।
তিনি আরো বলেন, এই রায়টি ২৫ জানুয়ারি বেরিয়েছে। হঠাৎ করে বুধবার আমরা এর প্রচার দেখতে পেলাম, বিশেষ করে ক্ষমতাসীনদের প্রচারিত মিডিয়ায় ধুম পড়ে। রায় পড়ে যতটুকু বুঝেছি এটা সম্পূর্ণ চক্রান্তমূলক নাটকের অংশ।
সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ কানাডার রায় সম্পর্কে বলেন, বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। আমি বলতে চাই, কেউ যদি বিশ্বাস করে বিএনপি সন্ত্রাসী সংগঠন, তাহলে আওয়ামী লীগ এক ধাপ এগিয়ে আছে।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, ভোলার সভাপতি গোলাম নবী তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
নাজিব





