জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৫মে, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির মাজারে পুস্পস্তবক অর্পণ করবে বিএনপি।

সোমবার ভোর ৭টায় এ পুস্পস্তবক অর্পণ করবে দলটি।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানায়, পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছন দলটি।

এমকে