‘জীবন শঙ্কায়’ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ (০৪ মার্চ) সোমবার জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় এই তথ্য জানানো হয়।  

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অসুস্থতায় আমরা উদ্বেগ প্রকাশ করছি।”

“ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি তিনি আবার সুস্থ হয়ে দেশের রাজনৈতিক অংগনে ফিরে এসে ইতিবাচক ভূমিকা পালন করবেন।” বলেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, গত ০৩ মার্চ (রোববার) রাত সাড়ে ৩টায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর তাকে সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ’তে নিয়ে ভর্তি করানো হয়।

তার হৃদযন্ত্রে ৩টি ব্লক ধরা পড়েছে। গতকালই (০৩ মার্চ) একটিতে রিং পরানো হয়েছে। ওবায়দুল কাদের বর্তমানে কার্ডিয়াক বিভাগের চেয়ারম্যান ডা. সৈয়দ আলী আহসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। 

ওবায়দুল কাদেরকে আজ (০৪ মার্চ) বিকাল ৪টা ৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ উদ্দেশে রওনা হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের অ্যারোস্পেস রোডের সেলেটর বিমানবন্দরে অবতরণ করে ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি।

এমবি