‌‌‍‌২০ দলীয় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আজম খান।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লার ভিআইপি লাউঞ্জে অল কমিটি ফোরাম আয়োজিত ‘সিটি করপোরেশন নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

আহমেদ আজম খান বলেন, ‘সরকারকে সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে এবং খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসতে তাকে আগে ডাকতে হবে। অন্যথায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে বের হয়ে আসা সম্ভব হবে না।’
 
দেশে সুশাসন আনেতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে স্বচ্ছ সুশাসন, টেকসই গণতন্ত্র ও নির্বাচনের জন্য আসুন একসাথে আন্দোলন গড়ে তুলি, কারণ আন্দোলন ব্যাতিত এসব আগেও হয়নি এখনও হবে না।’
 
আয়োজক সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সহ-সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অল কমিটির ফোরামের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান সম্রাট প্রমুখ।

এমএইচ