বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান জামিনে মুক্ত হয়েছেন।

শুক্রবার দুপুর পৌনে একটায় তিনি কাশিমপুর কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হয়ে আসেন। এসময় কারাগার গেটে শাহজাহানকে ফুল দিয়ে বরণ করেন দলের নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গত ১২ জানুয়ারি রোববার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে মো. শাহজাহানকে আটক করেছিল র্যাব-১ এর একটি দল।

 

এমএইচ