বিএনপিকে উদ্দেশে করে নৌ পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান বলেন, যারা সরকারকে বিনাশ করতে চেয়েছিল, তারাই বিনাশ হয়ে গেছে।
মঙ্গলবার বিকেলে চাঁদপুর মাদ্রসা ঘাটের অস্থায়ী নৌ টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করে নৌ পরিবহন মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী ৫ বছর পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে অংশ গ্রহণের জন্যে আমরা সব রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি নেয়ার অনুরোধ করছি।
এসময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, সংরক্ষিত মহিলা এমপি অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেএ





