বৃহস্পতিবার বেলা ১১টায় নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় ভরে গেছে সমাবেশস্থল। দলে দলে মিছিল আসছে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে।

সমাবেশে জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য রাখবেন। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন।

কিছুক্ষণ আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও সকাল থেকে স্লোগানে স্লোগানে মুখরিত রয়েছে সমাবেশস্থল।

আল্লাহর আইন চাই সত লোকের শাসন; গোলামী না আজাদী, আজাদী; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; শেরপুরে খুন কেন, প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান চলছে। মাঝেমধ্যে সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যরা ইসলামি সঙ্গীত ও নির্বাচনি নাটিকা পরিবেশন করছে।

এনএইচ