আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, হরতাল-অবরোধের নামে দেশের সাধারণ মানুষদের পুড়িয়ে হত্যা করা হচ্ছে।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি পেট্রোলবোমায় দগ্ধদের দেখতে যান হাছান মাহমুদ। সেখানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় ঢামেকের বার্ন ইউনিটের প্রাক্তন পরিচালক ডা. শামন্ত লাল সেন বলেন, ৫ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এখানে ২৫ জন দগ্ধ হয়ে এসেছেন। তার মধ্যে তিনজন মারা গেছেন। কেউ কেউ সুস্থ হয়ে চলে গেছেন। এখনো অনেকে ভর্তি আছেন। যারা ভর্তি আছেন তাদের আশঙ্কামুক্ত বলা যাবে না। কেউ কেউ সুস্থ হলেও স্বাভাবিকভাবে আগের মতো কাজ করতে পারবেন না। তাই দগ্ধদের পুনর্বাসনের দাবি তোলেন তিনি।

তার দাবির প্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি তাদের দেখতে এসেছি। সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

জেএ