বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ঢাকা মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২১ ডিসেম্বর) বৈঠকের বিয়টি নিশ্চিত করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

ইরান বলেন, জোটের পক্ষ থেকে সামনে বেশ কিছু কর্মসূচি দেওয়া হবে। এসব কর্মসূচি সফল করতেই এই বৈঠক ডাকা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানান ইরান।

বৈঠকে বিএনপিসহ ২০দলীয় জোটের ঢাকা মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

ইআর