সরকার গঠনের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও পাঁচ বছর অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় হুইপ তাজুল ইসলাম চৌধুরী।
রোববার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি খালেদা জিয়াকে এ পরামর্শ দেন।
তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘যখন তিনি প্রধানমন্ত্রী হতে পারেন না, তখনই আর পার্লামেন্টে আসেন না।’
তাজুল ইসলাম আরও বলেন, ‘খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন সেটা ঠিক হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক।’ তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘পাঁচ বছর ওয়েট (অপেক্ষা) করে নির্বাচনে আসুন, বিরোধী দল বা সরকারে বসুন।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজবাড়ীর সমাবেশে বলেছেন, তথাকথিত সংসদে বিরোধী দল নেই।
তাজুল বলেন, সংসদে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করছে। জাতীয় পার্টি সেই বিরোধী দল হতে চায় না, যারা দিনের পর দিন মাসের পর মাস ওয়াকআউট করে সংসদের বাইরে থাকে, শুধু বেতন-ভাতা নেয়। বিএনপি ছয়টি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছে। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি। কেন তারা নির্বাচনে অংশ নেয়নি তারাই জানে। প্রধানমন্ত্রীসহ সবাই তাদের অনুরোধ করেছেন।
বিরোধী দলের হুইপ প্রশ্ন তোলেন, ‘তারা কিসের ভয় খেল, কার ভয় খেল, কার নির্দেশে তারা নির্বাচনে গেল না? আমরা জানি কখন ওয়াকআউট করতে হয়, কোন পয়েন্টে ওয়াকআউট করতে হয়, কখন বিরোধিতা করতে হয়। আমাদের ভূমিকা নিয়ে বিএনপির চেয়ারপারসন যা বলেছেন তা সঠিক নয়, অসত্য।’
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে তাজুল ইসলাম বলেন, ‘আপনি যদি স্থানীয় নির্বাচনকে দিয়ে জাতীয় নির্বাচন ওয়েট (ওজন) করেন তাহলে হবে না। স্থানীয় নির্বাচন স্থানীয় ইস্যু, আত্মীয়স্বজনকে দেখে ভোট দেয়। জাতীয় নির্বাচনে আসে জাতীয় ইস্যু।’
[b]ঢাকা, ২ মার্চ ( টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
পাঁচ বছর ওয়েট করে নির্বাচনে আসুন: তাজুল
সরকার গঠনের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও পাঁচ বছর অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় হুইপ তাজুল ইসলাম চৌধুরী। রোববার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি খালেদা জিয়াকে এ পরামর্শ দেন।
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।















