মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, সকল বাধা, ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর রক্ত বহমান। তার রক্ত কোন বাধা মানে না। আমরাও তার রক্ত বৃথা যেতে দিবো না।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুজিবসেনা ঐক্যলীগ আয়োজিত ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের খুনী্দের সর্বোচ্চ শাস্তির দাবীতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
২১ আগষ্ট গ্রেনেড হামলায় খালেদা- তারেক সরাসরি জড়িত দাবী করে মন্ত্রী বলেন, খুনী জিয়া পরিবার ২১ আগষ্ট শেখ হাসিনাকে হত্যা করার জন্য হাওয়া ভবনে যে ষড়যন্ত্র করেছিল তাতে ব্যর্থ হয়ে এখনও হত্যা করার জন্য তাদের ষড় অব্যাহত রয়েছে।
তিনি বলেন,বঙ্গবন্ধুর খুনীদের বিচার যেমন হয়েছে এবং হচ্ছে, এবার আমাদের শপথ নেয়ার পালা এই হত্যার মূল নায়ক এবং যে সকল প্রতিষ্ঠান পেছন থেকে সহযোগীতা করেছে তাদেরকে চিহিুত করে বিচারের আওতায় নিয়ে আসা।
তিনি আরো বলেন, খুনী তারেক জিয়া দেশে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে এখন আবার লন্ডনে বসে সজীব ওয়াজেদ জয়কে এফবিআইকে ভাড়া করে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেছিল।তার সে ষগযন্ত্র ও ব্যর্থতায় পরিণত হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি এইচ এম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সংগঠনের সাধারণ সম্পাদক কে এম মাহবুব আইয়ুব প্রমুখ।
এমএ/ এআর





