জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার সকাল সোয়া দশটায় আদালতে পৌছেন তিনি।

গুলশানের বাসভবন ফিরোজা থেকে সকাল ৯টায় বের হন খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টায় মামলা দু’টির সাক্ষ্যগ্রহণের সময় ধার্য্য রয়েছে।

মামলার দুটির বিচার কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

এর আগে গত ১৮ জুন বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট আসামিপক্ষের আংশিক জেরা সম্পন্ন হয়েছে। মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তাকে জেরা করেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

এরপর আসামিপক্ষের আবেদনক্রমে মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিন ধার্য করা হয়।

এআই/