সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো প্রতিশ্রুতি দেব না। প্রার্থীরা নির্বাচন এলেই নানা রকম প্রতিশ্রুতি দেয়। আমি এলাকার সন্তান হিসেবে তরুণদের মেধা বিকাশসহ পর্যাপ্ত খেলার মাঠ পুনরুদ্ধার করব। কারণ, আমি যেসব জায়গায় খেলার মাঠ নির্মাণ করেছিলাম সেগুলো বিগত স্বৈরাচার সরকার দখল করে নিয়েছিল।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে আরামবাগ বালুমাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে মির্জা আব্বাস শাহজাহানপুর আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগে অংশ নেন। আরামবাগে প্রীতি ম্যাচ শেষে তিনি অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় গণসংযোগ এবং ধানের শীষের সমর্থনে মিছিলে অংশ নেন। এরপর তিনি ব্যাংক কলোনি মসজিদ এলাকায় গণসংযোগে অংশ নেন।

রাতে তিনি ঢাবি জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের স্বরস্বতী পূজার অনুষ্ঠানে অংশ নেবেন এবং রমনা কালিমন্দির সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করবেন।

এমএম