বেগম খালেদা জিয়া ও তারেক রহমান গতকাল সন্ধায় মক্কা শরীফে বিদায়ী তাওয়াফ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন,খালেদা জিয়ার সফর সঙ্গী জোবায়দা রহমান, জায়মা রহমান, মোসাদ্দেক আলী ফালু, শিমুল বিশ্বাস, মারুফ কামাল খাঁন, নুরুজ্জামান, এনামুল হক ও সৌদিআরব বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিব (পঃ) শহিদুল ইসলাম নান্নু মক্কা বিএনপি সভাপতি মাওলানা রফিক,আব্দুর রহমান, হবিগঞ্জ জেলার সাধারন সম্পাদক জি কে গউছ, আতিকুর রহমান,মোস্তাক আহমেদ ও সৌদিআরবের বিএনপির নেতা কর্মীগন ।
এ ছাড়া বেগম খালেদা জিয়া,তারেক রহমান ও সফর সঙ্গীদের দেখভাল করেন সৌদি আরব বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিব ও বিএনপি নেতা আব্দুর রহমান।
সৌদি আরবে এক সপ্তাহ সফর শেষে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে শনিবার রাতে বাংলাদেশে ফিরবেন বেগম জিয়া।
ঢাকা, ২৬ জুলাই,টাইমনিউজবিডি.কম, এসআর





