বাগেরহাটে জামায়াতে ইসলামীর জেলা সহকারি সেক্রেটারি শাহাদত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জ পৌরসভা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোরেলগঞ্জ থানার ওসি মুহা. আব্দুর রকিব খান জানান, শাহাদাৎ হোসেন মোরেলগঞ্জ উপজেলায় সম্প্রতি নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে গোপন বৈঠক করেন।
ওই নাশকতা পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে জেলা জামায়াতের সেক্রেটারি শেখ আব্দুল ওয়াদুদ বলেন, পুলিশ মিথ্যা অভিযোগে শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে কোথাও কোনো মামলা নেই। হয়রানি করতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি তার মুক্তি দাবি করেন।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]