অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ স্বস্তিতে নেই।
শনিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, গ্রামীন ব্যাংক ও নির্বাচন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতো নেই। তারা যেটা করছে তা শিষ্ঠাচার বহির্ভূত।
তবে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের অবনতি হয়নি বলেও জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছিল, সেখান থেকে তারা সরে এসেছে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]