বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ।

বুধবার দুপুরে ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

একই সঙ্গে তার জামিন বাতিল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে জানানো হয়, এই অবৈধ সরকারের ছত্রছায়ায় দেশের প্রতিটি ক্ষেত্রে তুঘলগি কারবার চলছে। আইন তার নিজস্ব গতিতে চলে না,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের নিরাপত্তা দিতে পারেনা। কিন্তু আওয়ামী লীগ এবং অবৈধ এই সরকারের লোকজনের সেবায় প্রশাসন সদা ব্যস্ত। অথচ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং স্বচ্ছ ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত মির্জা ফখরুলের জামিন যেভাবে নজীরবিহীনভাবে বাতিল করা হল তাতে দেশবাসী স্তম্ভিত। 

এমএইচ