সামনে মহাসংকট  থেকে বাঁচতে হলে ক্ষমতাসীনদের  নিরপেক্ষ নির্বাচন দিয়ে কেটে পড়া ছাড়া  কোন উপায় নেই। তাই দেশবাশিকে সরকার বিরোধী সকল কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।

আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পার্টির জেলা কমিটির একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহা সচিব মোস্তফা জামাল হায়দার এ মন্তব্য করেন। 

তিনি বলেন, বিশ্বব্যাপী বর্তমানে ক্ষমতাসীন শাসকদলের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় নেমে এসেছে। সরকারের এ অপশাসন ও অন্যায় থেকে দেশবাসী মুক্তি চায়।

তাই ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার ঘোষিত সকল কর্মসূচিকে সফল করে এ গণবিচ্ছিন্ন সরকারের পতনকে নিশ্চিত করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব সেলিম মাস্টার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ.এস.এম শামীম, জেলা বিএনপি আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাজী হাফিজুর রহমান মোল্লা কচি, সদস্য সচিব জহিরুল হক খোকন, ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক হাফেজ মাও. ইদ্রিস, ইসলামী ঐক্যজোট কসবা উপজেলার সাধারণ সম্পাদক মাও. ইয়াকুব ইসলাম, জেলা জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম মাষ্টার, জামাল ভূইয়া, সাজেদুল হক সাচ্চু, মনির হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শেখ মো. ইয়াছিন।

এমকে