কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক যৌথসভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ২০ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সকল সম্মানিত সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

ঢাকা, এমআর ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর