বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন শত নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে তারা কার্যালয়ে প্রবেশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন- ড. মাহবুব উল্লাহ, ড. সুকোমল বড়ুয়া, ড. মাহফুজ উল্লাহ, আ ফ ম ইউসুফ হায়দার, প্রকৌশলী আ ন হ আকতার হোসেন ও এডভোকেট ফাহিমা নাসরীন।

এএইচ