রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আজ শারদীয় দুর্গাপূজার মহানবমী পরিদর্শনে গিয়ে বক্তব্য দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও দোসরদের চালানো গণহত্যাকে সমর্থন করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ত্রাণের আশ্বাস দেওয়ায় চীন ও রাশিয়ার সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশ দুটিকে এমন অবস্থান থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার মহানবমী পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের দুই দেশের সমালোচনা করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একদিকে ত্রাণের আশ্বাস, অন্যদিকে একটি অমানবিক গণহত্যাকে সমর্থন করা এক ধরনের দ্বিচারিতা। আমরা বিশ্বাস করি, চীন ও রাশিয়া এই দ্বিচারিতা থেকে ফিরে আসবে।’
এ সময় পূজা উদযাপন কমিটির নেতাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ এস





