ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, তিনি নির্বাচিত হলে ধর্ম পালনে মানুষের অবাধ স্বাধীনতা সংরক্ষণ করা হবে।
আজ রোববার সাঈদ খোকন তার নির্বাচনী ইশতেহার প্রকাশকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, ঢাকা শহেরর আবাসন সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহন করা হবে, ক্রীড়া ও চিত্তবিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা করা হবে এবং ঢাকা শহরের ঐতিহ্য সংরক্ষণ করা হবে।
তিনি আরো বলেন, তিনি কোনো কল্পনা প্রসূত আকাশ-কুসুম অঙ্গীকার দেননি।
এ সময় তিনি বিএনপি-জামায়াত জোটের কঠর সমালোচনা করে বলেন, আমার প্রয়াত পিতা ঢাকা শহরের প্রথম মেয়র মোহাম্মাদ হানিফ শহরের উন্নতির যে ধারা শুরু করেছিলেন, বিএনপি-জামায়াত জোট তা শুধু বন্ধই করেনি, সে উন্নয়নের ধারা ধ্বংস করে দিয়েছে।
সাঈদ খোকন আরো বলেন, বিএনপি-জামায়াত জোটের লুট-পাটের কারণে সিটিতে কোনো উন্নয়ন হয়নি, তারা শুধু কয়েকটি রাস্তার নাম পরিবর্তন করা ছাড়া আর কিছুই করেনি।
ইআর





