বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন নজরুল ইসলাম। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন হয়।

নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতি সম্পর্কে দেশের জনগণের ন্যূনতম কোনো ধারণা নেই। আপনি কাকে ভোট দেবেন, কে জিতবে কেউ জানে না। জনগণের নির্দিষ্ট প্রতিনিধি থাকবে না। জনগণকে আঁধারে রেখে জনগণের প্রতিনিধি নির্বাচন করবেন, এটা কীভাবে আশা করেন।

বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সবচেয়ে বড় সংস্কার উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ৩১ দফা বাস্তবায়ন করলে নতুন করে আর কোনো সংস্কারের দরকার নেই।

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়।

এরপর ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বর্তমানে এস এম জিলানী সভাপতি ও রাজিব আহসান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এমএম