ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে রাজধানী ও এর আশপাশ এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা।
বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এতে আরও বক্তব্য দেবেন দলের সিনিয়র নেতা, মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিগণ।
সমাবেশ বিকাল ৩ টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২ টা থেকে সমাবেশ স্থলে নেতাকর্মী আসতে শুরু করেছেন। ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে দলে দলে একত্রিত হচ্ছেন সমাবেশ স্থলে।
এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।
এমআর/কেএইচ





