বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাবেক আমীর, সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম এবং সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

আজ ৪ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই শোকবাণী প্রকাশ করেন। 

শোকবাণীতে তারা বলেন, জনাব আতাউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ এবং জামায়াতে ইসলামীর নেতা হিসেবে দেশ ও জাতির বিরাট খেদমত করে গিয়েছেন। রাজশাহী মহানগরীসহ উত্তরাঞ্চলে ইসলামী আন্দোলনের উন্নতি ও অগ্রগতির পেছনে তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা পালন করে গিয়েছেন। জনাব আতাউর রহমান অত্যন্ত সাদাসিধে জীবন-যাপন করতেন। তিনি ছিলেন সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী। তিনি একজন সত্যিকার জনদরদী নেতা ছিলেন।

শোকবাণীতে তারা আরও বলেন, জনাব আতাউর রহমান (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

অবশেষে শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। (প্রেস বিজ্ঞপ্তি)

জেড