এ উপলক্ষে তাঁর পক্ষ থেকে লেখা একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা বিন ওসমানের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনে গিয়ে চিঠিটি হস্তান্তর করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

চিঠি হস্তান্তরের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

এস