বাংলাদেশে সরকারি বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যা ও গুমের প্রতিবাদ এবং শেখ হাসিনাকে অপসারণের দাবিতে বৃটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে যুক্তরাজ্য বিএনপি।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ১০টায় ডাউনিং স্ট্রিটে সহস্রাধিক বিএনপি নেতাকর্মীর গণজমায়েত এবং বিক্ষোভ সমাবেশ শেষে এ স্মারকলিপি দেয়া হয়।

প্রিয় মাতৃভূমিতে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইরত অসংখ্য রাজনৈতিক কর্মীকে হত্যার বর্ণনা এবং সচিত্র প্রতিবেদন এই স্মারকলিপিতে তুলে ধরা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

বিএনপি আয়োজিত এই গণজমায়েতে যুক্তরাজ্য প্রবাসী অনেক সাধারণ বাংলাদেশী অংশ নেন বলেও সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়।

সমাবেশে বক্তরা বলেন, নাড়ির টানেই তারা ছুটে এসেছেন প্রতিবাদ করতে। তারা বলেন, নিজ ভূমিতে স্বজনদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করতে বৃটেন সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। 

গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি সংবলিত ব্যানার নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কয়েক'শ মানুষ এই সমাবেশে যোগ দিয়ে স্মারকলিপি প্রদানে অংশ নিতে বৃটেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আসেন।

বাংলাদেশী প্রবাসীদের এই সমাবেশ থেকে অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার, গ্যাস-টেলিফোন ও ইন্টারনেট সংযোগ যথাযথভাবে প্রদানেরও দাবি জানানো হয়।

একইসঙ্গে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিও জানান যুক্তরাজ্য বিএনপির নেতারা।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এমএ মালেক, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এমএ সালাম, বর্তমান সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ তইমুছ আলী, আখতার হোসেন, তাজুল ইসলাম, গোলাম রব্বানী, কাজী আঙ্গুর মিয়া, শহীদুল্লাহ, আনোয়ার হোসেন খোকন, মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, শহিদুল ইসলাম মামুন, বিএনপি নেতা তাহির রায়হান চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন শামসুর রহমান মাহতাব, হেলাল নাসিমুজ্জামান, আলহাজ্ব সাদিক মিয়া, তাজউদ্দীন, ফেরদৌস আলম, ব্যারিস্টার লিটন আফিন্দি, জসীম উদ্দীন সেলিম, আজমল হোসেন চৌধুরী জাভেদ, খলিলুর রহমান, জয়নাল আবেদীন, ড. মুজিবুর রহমান, জাহেদ আলী, যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ব্যারিস্টার তারিক বিন আজিজ, সদস্য সচিব সলিসিটর বিপ্লব পোদ্দার, যুবদলের আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমেদ শাহীন, সদস্য সচিব আবুল হোসেন, জাসাস সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, তরুন দলের আহ্বায়ক বাসির খান, সদস্য সচিব এমএম সেলিম, বিএনপি নেতা নাজমুল হাসান জাহিদ, প্রফেসর সাইফুল ইসলাম, এসএম লিটন, হেভেন খান, মাওলানা শামীম আহমেদ, মির্জা নিক্সন, আবদুল মালিক কুটি, আবদুস শহীদ, জিল্লুল হক, কামাল উদ্দিন, খসরুজ্জামান খসরু, অধ্যাপক ফরিদ উদ্দীন, আহমেদ চৌধুরী মনি, শামীম আহমেদ, মোহাম্মদ সিরাজ মিয়া, এমদাদ হোসেন টিপু, মেজবাহউজ্জামান সোহেল, ব্যারিস্টার তমিজ উদ্দিন, আলিমুল হক লিটন, ব্যারিস্টার মুজিবুর রহমান, তপু শেখ প্রমুখ।

কেবি/ইআর