বর্তমান সরকার পদ্মা সেতুকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,চলতি বছরেই পদ্মা সেতুর মূল কাজ বাস্তবে দৃশ্যমান হবে।
শনিবার সকালে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার মাওয়া ঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্প সাইড পরিদর্শন কালে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, পদ্মা সেতুর অর্থায়ন করবে বাংলাদেশ সরকার। সেতুর মূল অবকাঠামো নির্মাণের অভিভাবক প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের পরিক্ষিত প্রতিষ্ঠান পদ্মা সেতুর মূল অবকাঠামোর কাজ করবে বলেও জানান তিনি।
পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বলেন,আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ বাস্তবায়ন হবে। পদ্মা সেতু নির্মাণের জন্য অর্থায়নের কোনো সমস্যা নেই। চলতি অর্থ বছরে দুই হাজার ৪২ কোটি টাকা বরাদ্ধ রাখা হয়েছে।
এ সময়,স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি,পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল আল মামুন,স্বরাষ্ট্র সচিব সি.কিউ.এম মোস্তাক আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]