দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি মহল দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে। বিরোধী দলের ধ্বংসলীলা এক সময় উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। এখন আবার ঠিক হয়ে গেছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার সকালে সিলেট নগরীর গাভিয়ার খাল উদ্ধার ও খনন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, জনগণের চাপে বিরোধী দলীয় নেত্রী রাস্তা থেকে সরে এসেছেন। এখন যে  কোনো মূল্যে সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা হবে।
তিনি বলেন, সিলেট নগরীর ছড়া ও খাল উদ্ধারে ২০০৯ সালে একটি প্রকল্প করেছিলাম। ওই প্রকল্পের কাজ কিছুটা হয়েছে। বাকিটা এখন শেষ হবে।
তিনি আরো বলেন,অনেক উন্নয়ন হয়েছে,আবার অনেক কিছু হয়নি। সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর উন্নয়নে কাজ করছেন। তার পারফরমেন্সে আমি খুশি।
পরিদর্শনকালে অর্থমন্ত্রীর সাথে ছিলেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]