​আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে এনডিএফ দক্ষিণ অফিসে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম।

​আলোচনা সভায় বক্তারা বলেন, মানবজাতির সার্বিক কল্যাণ, নৈতিক চরিত্রের উৎকর্ষ সাধন এবং একটি সুশৃঙ্খল সমাজ গঠনে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। একজন চিকিৎসকের পেশাগত ও ব্যক্তিগত জীবনে মহানবীর (সা.) দেওয়া সততা, দয়া ও সেবামূলক শিক্ষা ধারণ করার আহ্বান জানান অতিথিরা।

​অনুষ্ঠানে এনডিএফ-এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় চিকিৎসক সদস্যরা উপস্থিত ছিলেন।

এস