আরও ২টি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।
আজ (মঙ্গলবার) সংশ্লিষ্ট বেঞ্চের অনুমতি নিয়ে আবেদন ২টি শাখায় দাখিল করা হয়েছে বলে জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগষ্ট জন্মদিন পালনের অভিযোগে এ মামলা ২টি দায়ের করা হয়।
এই ২টি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের নির্দেশ দিয়ে ৫ জুলাই শুনানির জন্য দিন ধার্য রেখেছে ঢাকার হাকিম আদালত। দীর্ঘ সময় দিয়ে দিন ধার্য রাখায় হাইকোর্টে জামিন চাওয়া হয়েছে বলে জানান কায়সার কামাল।
এমবি





