সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক অবস্থা নিয়ে ডিএমপি কমিশনারের সাথে দেখা করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
সোমবার বিকালে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সাথে দেখা করতে যান। কার্যালয়ের মূল ফটকে আসলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাদের আটকে দেয়। পরে প্রতিনিধি দলটি দেখা করার অনুমতি না পেয়ে ফিরে যায়।
অ্যাডভোকেট মাসুদ তালুকদার বলেন, 'আমরা পুলিশ কমিশনারের গেটে আসার পর নিরাপত্তায় যার নিয়োজিত ছিলেন তারা ঢুকতে দিলেন না এবং অত্যন্ত অসম্মানজনকভাবে তারা আমাদের অবহিত করেছেন কমিশনার আমাদের যে অনুমতি দিয়েছেন তিনি সেটা জানেন না।'
যার নিয়োজিত ছিলেন তারা ঢুকতে দিলেন না এবং অত্যন্ত অসম্মানজনকভাবে তারা আমাদের অবহিত করেছেন কমিশনার আমাদের যে অনুমতি দিয়েছেন তিনি সেটা জানেন না।'
জেআই





