আগামী ১২ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন,দলের নীতি ও আদর্শের বিরুদ্ধে অবস্থান নেওয়া নেতা কিংবামন্ত্রী যত প্রভাবশালী হোক না কেন তিনি দলে থাকতে পারবেন না। যারা এখনো গুরুত্বপূর্ণ পদে থেকে বেফাঁস কথাবার্তা বলছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিষয়টি তাদের জন্য একটি সতর্কবার্তা।

শুক্রবার বিকেলে সাভারের আশুলিয়ায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় ১০০ মিটার নলাম সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিএনপির আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন,  লন্ডনে বসে শব্দবোমা ফাটিয়ে বাংলাদেশে আন্দোলন হবে না।সাহস করে ঢাকায় এসে ঘোষণা না দিলে তা ব্যর্থ আন্দোলন হিসেবে চিহ্নিত হবে।

তিনিবলেন, নন-ইস্যুকে ইস্যু করে দেশে আন্দোলনের সাফল্য মিলবে না। আরনন-ইস্যুকে ইস্যু বানাতে গিয়েই রাজনৈতিক দল হিসেবে বিএনপি তাদের গুরুত্বহারিয়ে ফেলেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: এনামুর রহমান, সড়ক বিভাগের ঢাকার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও মানিকগঞ্জের প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন প্রমুখ।

এমআর