সারাদেশে জামায়াতে ইসলামীর ১২জন নেতা-কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল এক বিবৃতির মাধ্যমে তিনি একথা জানান।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই সরকার অব্যাহতভাবে সারাদেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে।

তিনি আরো বলেন, জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতন চালিয়ে কোন আদর্শবাদী আন্দোলন কখনো দমন করা যায় না।

এসএইচ