টানা চতুর্থ দিনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আজ (০৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল থেকেই আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার আজ শেষ দিন হওয়ায় এই অবস্থা বলে একাধিক প্রার্থী জানিয়েছেন।
গত ০৪ ফেব্রুয়ারি (সোমবার) সকালে থেকে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। তবে শেষ দিন (৮ ফেব্রুয়ারি) এই কার্যক্রম চলবে দুপুর পর্যন্ত।
এবার ৫ ধাপে সারাদেশের উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ১০ মার্চ প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রজশাহী বিভাগের ৮৭ উপজেলায় নির্বাচনের তফসিল দিয়েছে ইসি।
তফশিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় মনোনয়ন দাখিলের শেষ সময় ১১ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন ১২ ফেব্রুয়ারি। ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি যাছাই-বাছাইয়ের সিদ্ধান্তের উপর প্রার্থীরা আপিল দায়ের করতে পারবেন। আপলি নিষ্পত্তির জন্য সময় ধার্য করা হয়েছে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া, নির্বাচন থেকে কোনো প্রার্থী সরে দাঁড়াতে চাইলে ১৯ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে।
এছাড়া, দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ১৮মার্চ, তৃতীয় ধাপে ভোট ২৪ মার্চ, চতুর্থ ধাপে ভোট ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোট হবে ১৮জুন।
এমবি





