বাতিলের বিরুদ্ধে হক প্রতিষ্ঠার জন্য ত্যাগ, কোরবানী ও আত্মোৎসর্গই পবিত্র আশুরার প্রকৃত শিক্ষা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সেক্রেটারী নূরুল ইসলাম বুলবুল।
তিনি আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, আজকের দিনে রাসুল (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত হোসাইন (রা.) সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কারবালার ময়দানে শাহাদাতের অমীয় সুধা পান করে ত্যাগ ও কোরবানীর যে পরাকাষ্টা প্রদর্শন করেছিলেন তা মুসলিম উম্মার জন্য অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।
তিনি আশুরার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ থেকে জুলুমতন্ত্র ও ফ্যাসীবাদ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
নূরুল ইসলাম বুলবুল বলেন, মহান আশুরা আমাদেরকে আপোষহীন হতে শিক্ষা দেয়। ঈমাম হোসাইন (রা.) স্বৈরাচারী ও জুলুমতন্ত্রের বিরুদ্ধে প্রাণপণ লড়ই-সংগ্রাম ও শাহাদাত বরণ করলেও তিনি ইয়াজিদি বাহিনী কাছে মাথা নত করেন নি। তিনি স্বৈরতন্ত্র ও রাজতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ইসলামী আদর্শ ও পরামর্শ ভিত্তিক খেলাফতের ধারাবাহিকতা রক্ষায় আপোষহীন সংগ্রাম চালিয়ে গেছেন।
দুনিয়ার লোভ-লালসা ও দুনিয়াবি মর্যাদা তাকে নীতি এবং আদর্শচ্যুত করতে পারেনি। ফলে তাকে কারাবালার বিয়োগান্তক ঘটনায় শহীদ হতে হয়েছে। মূলত তিনি এ ঘটনার মাধ্যমে ত্যাগ ও কোরবানীর মহিমাকে উচ্চকিত করেছেন। যা আমাদের সত্য, ন্যায়বাদী ও সংগ্রামী হওয়ার প্রেরণা যোগায়।
তাই নব্য ইয়াজিদী শক্তিকে পরাভূত করতে হলে শোহাদায়ে কারবালার আদর্শকেই অনুসরণ করতে হবে। তিনি আশুরার শিক্ষায় উজ্জীবিত হয়ে ফ্যাসীবাদ, জুলুমতন্ত্র ও একনায়ক অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
তিনি বলেন, সরকার পাশবিক জিঘাংসা চরিতার্থ করতেই বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, বিশিষ্ট আলেমে দ্বীন, সুসাহিত্যিক ও আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, বরেণ্য বুদ্ধিজীবী, প্রখ্যাত সাংবাদিক, সুসাহিত্যিক ও সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মীর কাসেম আলীসহ শীর্ষ নেতাদের একের পর এক প্রাণদন্ডে দন্ডিত করছে।
কিন্তু জাতীয় নেতাদের জীবন নিয়ে ছিনিমিনির ষড়যন্ত্র জনগণ কখনোই বরদাস্ত করবে না বরং পবিত্র আশুরার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সরকারের সকল ষড়যন্ত্র ও অপতৎপরতা সফল ও সার্থকভাবে রুখে দেবে।
তিনি অবিলম্বে সরকারের ষড়যনন্তও মুলক ও রাজনৈতি দন্ডাদেশ বাতিল করে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীসহ শীর্ষ নেতাদের মুক্তির দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. রিদওয়ানউল্লাহ শাহিদী ও ঢাকা মহাগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন প্রমূখ।
এসএইচ





