নবনির্বাচিত ঢাকা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া টাইম নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
ঢাকা আইনজীবী সমিতির ২০১৪-১৫ সেশনের নির্বাচনে ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে বিএনপি-জামায়াত সমর্থিত ১৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদ এবং কার্যকরী ১৫ সদস্যের মধ্যে ৯টিতে বিজয়ী হন তারা। সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট মো. মোহসিন মিয়া ও সাধারণ সম্পাদকে অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম।
[b]ঢাকা, এমএইচ, ৯ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
বিকালে আইনজীবীদের অনুষ্ঠানে যোগ দেবেন খালেদা
নবনির্বাচিত ঢাকা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া।নবনির্বাচিত ঢাকা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বিকাল





