কক্সবাজার সদর উপজেলায় জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জিএম রহিম উল্লাহ (মোটর সাইকেল), উখিয়া উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরওয়ার জাহান চৌধুরী (ঘোড়া) ও টেকনাফ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ (আনারস) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কক্সবাজার সদর উপজেলায় ৯৯ কেন্দ্রে কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত প্রার্থী জিএম রহিম উল্লাহ (মোটর সাইকেল) ৪১ হাজার ৬৪৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির একক প্রার্থী আবদুল মাবুদ (আনারস) পেয়েছেন ৩৯ হাজার ৫১৬ ভোট।
উখিয়া উপজেলার ৩৭টি কেন্দ্রে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির একক প্রার্থী সরওয়ার জাহান চৌধুরী (ঘোড়া) ৪৩ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী হুমায়ুন কবির চৌধুরী মন্টু (আনারস) পেয়েছেন ২৮ হাজার ৭০৫ ভোট।
টেকনাফ উপজেলার আওয়ামী লীগের এমপি বদি ঘোষিত প্রার্থী জাফর আহমদ (আনারস) ৩০ হাজার ৬৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল্লাহ (টেলিফোন) পেয়েছেন ২৩ হাজার ৬২৯ ভোট।
উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।
[b]কক্সবাজার, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]