বুধবার (৯ মার্চ) শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপ-মন্ত্রী এ কথা বলেন।
পানি সম্পদ উপ-মন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশকে থামিয়ে রাখা যাবে না। বিএনপির মির্জা ফখরুলরা যতই ঐক্যজোট করার কথা বলুক না কেন তাদের দলের নেতা কর্মীরাই তাদের ঐক্যের সঙ্গে নেই।
এনামুল হক শামীম আরও বলেন, একদিকে উন্নয়নের জয়গান, অন্যদিকে শুরু হয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্র। বিএনপির আন্দোলন প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, জনগণের আস্থা অর্জনে ব্যর্থ এমনকি রাজপথ দখলে রাখতেও ব্যর্থ। আওয়ামী লীগ সরকারেও আছে, রাজপথেও আছে।
এর আগে উপ-মন্ত্রী ৩১৯ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন করেন।
এসময়, সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, আইন সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ মো. খবিরুজ্জামান বাচ্চু। সূত্র : বাসস
এমআই





