জাতীয় ঐক্যের স্বার্থে সংলাপ প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তা দেশবাসীকে হতাশ ও বিস্মিত করেছে বলে মন্তব্য করেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
আজ বিকেলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
রিপন বলেন, আমাদের পার্টির পক্ষ থেকে দলের চেয়ারপারসন দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে একটি জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছিলেন এবং এই সংকট সমাধানের ক্ষেত্র চিহ্নিত করে কিছু সমাধানের প্রস্তাবনাও তুলে ধরেছিলেন তাঁর সর্বশেষ বিবৃতিতে।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, শাসক দলের কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী এই প্রস্তাবনাকে কটাক্ষ করেছেন। আমাদের দল ইতিবাচক রাজনীতি করে বলেই দেশ ও জনগণের কাছে দায়বদ্ধতা থেকেই জাতীয় ঐক্যের স্বার্থেই জাতীয় সংলাপের প্রস্তাব দেয়া হয়েছিল।
এসএইচ





