আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যত গর্জে তত বর্ষে না। তারা দিশেহারা, তাদের আন্দোলনও এখন দিশেহারা। বিএনপি গর্জনের দল। তাদের (বিএনপি) আন্দোলন নিয়ে আমাদের ভয়ের কোন কারণ নেই।
মঙ্গলবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেখ কামালের ৬৫তম জম্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি মিথ্যাচার থেকে বেরিয়ে না আসে তাহলে তারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে। তাদের আন্দোলনে অতীতেও জনগণ সমর্থন দেয়নি। এবারও জনগণ তাদের সঙ্গে থাকবে না।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে যোগাযোগমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। যেকোন বাঁধা আসুক। আমরা শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতিতে এগুতে থাকবো।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও অর্জনের নতুন নতুন সাফল্য দেখাচ্ছে। ইতোমধ্যে আমরা জনগণকে উন্নয়ন দিয়েছি। এবার সু-শাসন উপহার দিব। এটাই এবারের ১৫ আগস্টের মাহত্য।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
ঢাকা, এমআর, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





