ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: ফাওয়াজ হোসেন শুভ।

তিনি বলেন, বুকে ব্যথা নিয়ে মহাসচিব আজ (সোমবার) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় তার রক্তচাপও কম ছিল। আমরা সব ধরনের পরীক্ষা করিয়েছি। তিনি আশঙ্কামুক্ত। বড় কোনো সমস্যা তার নেই।

ডা: ফাওয়াজ জানান, আগামীকালের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসায় চলে যেতে পারবেন।

এমবি