বুধবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘গত ১০ ডিসেম্বর দুপুরের দিকে ভারতীয় কোস্টগার্ড সুন্দরবন এলাকা থেকে ৭৯ জন বাংলাদেশ জেলে ও নাবিকসহ এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামক দু’টি অত্যাধুুনিক ফিশিংবোর্ড অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে। বাংলাদেশের সমুদ্র এলাকা থেকে বাংলাদেশী জেলে ও নাবিক ধরে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। ভারতের এই উস্কানিমূলক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ঘটনা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নিরাপত্তার উপর এক মারাত্মক হুমকি। অবিলম্বে এ ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশী জেলে ও নাবিকদের ফিশিং বোর্ডসহ বাংলাদেশে ফেরত আনতে অবিলম্বে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সেইসাথে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে লক্ষে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

প্রেস বিজ্ঞপ্তি