বিএনপির সময় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। তারা চায় এ দেশে জঙ্গিরা প্রশ্রয় পাক। কিন্তু সর্বশেষ ত্রিশালের ন্যক্কারজনক ঘটনার পর তাদের গ্রেফতার করায় বিএনপি এখন হতাশ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (ইনসাফ) প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ দেশে জঙ্গিদের কোনো স্থান হবে না উল্লেখ করে মেনন বলেন, ‘জঙ্গি দমনে আমরা পূর্বে অনেক সংকটকাল অতিক্রম করে এসেছি। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর হওয়ায় পূর্বে অনেকে আমাদের অনেক সমালোচনা করেছে। বাংলাদেশে জঙ্গিবাদ প্রশ্রয় না পাওয়ায় বিএনপি হতাশ। কিন্তু জঙ্গিদের এ দেশে কোনো প্রশ্রয় নেই।’
বিশেষ অতিথির বক্তব্যে হাজি মো. সেলিম বলেন, ‘শেখ হাসিনা সব সময় গরিবের পক্ষে কাজ করেন। আমরা সব সময় গরিবের পাশে আছি।’
তিনি বলেন, ‘নির্মাণশ্রমিকরা ঝুঁকি নিয়ে কাজ করেন। তাদের ঝুঁকি নিয়েই কাজ করতে হবে। কারণ এটা ছাড়া তারা অন্য কোনো কাজ শেখেননি। আর নির্মাণের জন্য উঁচু উঁচু বিল্ডিংয়ে কাজ করার অন্য কোনো উপায়ও নেই।’
ইনসাফের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাজমুল হক প্রধান, হুমায়ুন আহম্মেদ মিজি প্রমুখ।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
জঙ্গিবাদীদের গ্রেফতার করায় বিএনপি হতাশ: মেনন